Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২২জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলের

দক্ষিণ-পূর্ব রেলওয়ের শালিমার স্টেশনে ইয়ার্ড রিমডেলিং ও সিগন্যালিং আপগ্রেডেশন হবে। সেই কাজের জন্য ফের ২২জোড়া এক্সপ্রেস ও তিনটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।

২২জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দক্ষিণ-পূর্ব রেলওয়ের শালিমার স্টেশনে ইয়ার্ড রিমডেলিং ও সিগন্যালিং আপগ্রেডেশন হবে। সেই কাজের জন্য ফের ২২জোড়া এক্সপ্রেস ও তিনটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। ২৩অক্টোবর থেকে ২৪নভেম্বর পর্যন্ত ওই সমস্ত ট্রেন বাতিল করা হচ্ছে। সেইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, বাতিল এক্সপ্রেস ট্রেনের মধ্যে শালিমার–ভুজ, শালিমার–বিশাখাপত্তনম, লোকমান্য তিলক টার্মিনাস– শালিমার, শালিমার–সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম–শালিমার, শালিমার–পুরী, হাওড়া–পুরী, পুরী–শালিমার ট্রেন অন্যতম। এছাড়া, তিনটি সাঁতরাগাছি-শালিমার লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ১৯টি ট্রেনের যাত্রাপথ সীমিত করা হচ্ছে। এছাড়া, আগামী ১৪-২০অক্টোবর পর্যন্ত ন’টি ট্রেন বাতিল থাকছে। খড়্গপুর ডিভিশনের খড়গপুর-টাটা সেকশনের ওই সমস্ত ট্রেনের নম্বর হল-৬৮১২৮/৬৮১২৭, ৬৮০৯৩/৬৮০৯৪, ৬৮০২৩/৬৮০২৪, ৬৮০১৫/৬৮০১৬ ও ৫৮০২৮। খড়্গপুর শহরের বাসিন্দা সুনীল যাদব বলেন, উৎসবের মরশুমে অনেকে বেড়াতে যাচ্ছেন। বহু মানুষ বাড়ি ফিরছে। ফলে এমনিতেই টিকিটের আকাল পড়েছে। তার মধ্যে ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের খুব সমস্যায় পড়তে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ