Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁওতালডিহিতে পুলিস আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত ৩

সাঁওতালডিহিতে পুলিস আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত ৩
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁওতালডিহিতে মেলায় ডিজে বন্ধ করতে গিয়ে দুই পুলিস আধিকারিক আক্রান্ত হওয়ার ঘটনায় রবিবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হল। ধৃতদের মধ্যে একজনের বাড়ি পাড়া এবং বাকি দু’জন সাঁওতালডিহি থানা এলাকার বাসিন্দা। পুলিস জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে। ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় জড়িতদের ধরার জন্য গ্রামে গ্রামে তল্লাশি অভিযান চলছে।
Advertisement
পুরুলিয়া জেলার একটি সংগঠনের তরফে মেলায় ডিজে বক্সের তাণ্ডব এবং তাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। রবিবার সংগঠনের একটি প্রতিনিধি দল জেলার পুলিস সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠনের অন‍্যতম সদস্য জিতেন্দ্রনাথ মাহাত বলেন, পাহাড়ীগোড়ার অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা করছি এবং পাশাপাশি মারাত্মক শব্দ দূষণ সৃষ্টিকারী ডিজে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। অতীতেও ডিজের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ