Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনুর সাহায্য

দেশের যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। এবারও তার অন্যথা হল না। ভারী বৃষ্টি ও বন্যার জেরে বিপর্যস্ত পাঞ্জাব। এই দুর্দিনে অনেক তারকাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সে রাজ্যের দিকে।

সোনুর সাহায্য
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেশের যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। এবারও তার অন্যথা হল না। ভারী বৃষ্টি ও বন্যার জেরে বিপর্যস্ত পাঞ্জাব। এই দুর্দিনে অনেক তারকাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সে রাজ্যের দিকে। এবার সেই তালিকায় সোনু সুদও। আগেই তিনি জানিয়েছিলেন, তাঁর টিম পাঞ্জাবের বিভিন্ন এলাকায় সাহায্য করতে যাবে। এবার তিনি নিজেই বন্যাদুর্গতদের ত্রাণ পৌঁছতে গেলেন। জানা গিয়েছে, সুলতানপুর, লোধি, ফিরোজপুরের মতো এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি। অমৃতসর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘পাঞ্জাবের প্রাকৃতিক অবস্থায় খুবই খারাপ। বহু মানুষের জীবন বিপন্ন। জীবিকা, বাসস্থান হারিয়েছেন তাঁরা। প্রশাসনের পাশাপাশি আরও পাঁচটা মানুষের সাহায্য এখন দরকার। পাঞ্জাববাসী একা নন। আমি ওঁদের সঙ্গে রয়েছি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ