• ‘ক্যামেলিয়া’ সংস্থার উদ্যোগে সম্প্রতি রামমোহন মঞ্চে পঞ্চ কবির গান ও কবিতায় ভরা এক মনোরম সন্ধ্যা উপহার পেলেন দর্শক। সূচনায় সংস্থার কর্ণধার সঙ্গীতশিল্পী সুস্মিতা দত্ত তাঁর শিক্ষার্থীদের নিয়ে ‘আলোকেরই ঝর্ণাধারায়’ ও ‘কারার ঐ লৌহ কপাট’ গান দু’টি দক্ষতার সঙ্গে পরিবেশন করেন। এরপর পঞ্চ কবির গান ও কবিতার যুগলবন্দি পরিবেশন করেন সঙ্গীতশিল্পী মানসী ভট্টাচার্য ও বাচিক শিল্পী সুজিত দত্ত। দ্বিতীয় পর্বে সুপর্ণা মান্না ও শিশু শিল্পী রাই মান্নার কন্ঠে নজরুলের ‘খুকি ও কাঠবিড়ালি’ কবিতা পাঠ ভালো লাগে।



