Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুর: বিজ্ঞাপনী তোরণ, নাইটগার্ড নিয়ে পুজো উদ্যোক্তাদের সতর্কবার্তা

পুজো কমিটিগুলিকে একগুচ্ছ নির্দেশ দিল সোনারপুর থানা। সোমবার সোনারপুর দক্ষিণের পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়।

সোনারপুর: বিজ্ঞাপনী তোরণ, নাইটগার্ড নিয়ে  পুজো উদ্যোক্তাদের সতর্কবার্তা
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুজো কমিটিগুলিকে একগুচ্ছ নির্দেশ দিল সোনারপুর থানা। সোমবার সোনারপুর দক্ষিণের পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। পুজোর সময় কী করতে হবে, আর কী নয়, তা বিশদে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার তোরণে বিজ্ঞাপন লাগানো ও খোলার সময় নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে পুজো কমিটিগুলিকে। স্পষ্ট জানানো হয়েছে, বিজ্ঞাপন বা আলোর গেটের উচ্চতা ১৬ ফুটের বেশি করা যাবে না। একইসঙ্গে পুজোর জন্য রাস্তার ধারে বিজ্ঞাপন লাগানো হলে, বিসর্জনের পর সাতদিনের মধ্যে তা খুলে ফেলতে হবে উদ্যোক্তাদের। যারা খুলবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, তোরণের জন্য রাস্তার উপর বাঁশ লাগানো যাবে না।

Advertisement

জানা গিয়েছে, এই থানার অধীনে রয়েছে ২৫৮টি নথিভুক্ত পুজো কমিটি। এদিন, প্রায় সব পুজো কমিটিকে ডেকে সবটা বুঝিয়ে বলা হয়েছে। নিরাপত্তার প্রশ্নে কমিটিগুলির কী করণীয়, তা ব্যাখ্যা করতে গিয়ে পুলিসের কর্তারা বলেছেন, পুজোর উদ্যোক্তাদের রাতে অন্তত দু’জন করে নাইটগার্ড রাখতে হবে। প্রতিমা সিসি ক্যামেরার নজরদারির আওতায় রাখতে হবে। প্রতিটি পুজো মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের গেট বড় রাখার পরামর্শ দিয়েছেন পুলিস আধিকারিকরা। যেসব রাস্তা দিয়ে দর্শনার্থীরা মূলত যাতায়াত করবেন, সেগুলি যাতে ভালোভাবে আলোকিত করা হয়, সে ব্যাপারে পদক্ষেপ করতে বলা হয়েছে উদ্যোক্তাদের।

সম্পর্কিত সংবাদ