বলি পাড়ার অন্যান্য তারকাদের মতো আইনি পথে এগলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। সম্প্রতি ব্যক্তিসুরক্ষা রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নায়িকা। তাঁর আইনজীবীর দাবি, অনুমতি ছাড়াই সমাজমাধ্যমে এআই-এর মাধ্যমে তৈরি সোনাক্ষীর নানা ভুয়ো ছবি, ভিডিয়ো ছড়ানো হচ্ছে। সে কারণে তাঁর পার্সোনালিটি রাইট সংরক্ষণের আর্জি জানানো হয়েছে আইনজীবীর তরফে। দিল্লি হাইকোর্ট এর জন্য ছবি ও ভিডিয়ো অপব্যবহারের প্রমাণ চেয়েছে। আগামী ৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, এরপর ‘দহাড়’ সিরিজে দেখা যাবে সোনাক্ষীকে।



