Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে বৃদ্ধা খুনে গ্রেপ্তার জামাই, কারণ ঘিরে রহস্য

গত শনিবার জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকার চেকরচণ্ডী কামাত এলাকায় সামিজা খাতুন (৭৩) এক বৃদ্ধার ঘরের পিছনে গলা কাটা দেহ উদ্ধার হয়।

জলপাইগুড়িতে বৃদ্ধা খুনে গ্রেপ্তার জামাই, কারণ ঘিরে রহস্য
  • ৩১ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে গলা কেটে বৃদ্ধাকে খুনের ঘটনায় নিহতের মেজ জামাইকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আলামিন হক। তিনি শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতেন। পুলিশ তাঁর স্ত্রী হাসিনা বিবিকেও জেরা করছে। যদিও বৃদ্ধার কাটা মুণ্ড এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত অস্ত্রটি।

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, ‘ধৃত যুবক অপরাধের কথা স্বীকার করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদ নাকি এর পিছনে কালা জাদুর ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছি আমরা। বৃদ্ধার কাটা মুণ্ড ও খুনে ব্যবহৃত অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে, তা ধৃত যুবক জানিয়েছেন। সেইমতো খোঁজ চালাচ্ছে পুলিশ।’

গত শনিবার জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকার চেকরচণ্ডী কামাত এলাকায় সামিজা খাতুন (৭৩) এক বৃদ্ধার ঘরের পিছনে গলা কাটা দেহ উদ্ধার হয়। মুণ্ডর খোঁজে পুলিশ কুকুর নামানো হয়েছিল। ওড়ানো হয় ড্রোন। গ্রামের সমস্ত পুকুরে সিভিল ডিফেন্সের কর্মীরা নেমে তল্লাশি চালান। কিন্তু কিছু মেলেনি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম।

Advertisement
সম্পর্কিত সংবাদ