Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি বিবাদের জের, বড়ঞায় বাবার সামনে দাদাকে কুপিয়ে খুন

জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে।

জমি বিবাদের জের, বড়ঞায় বাবার সামনে দাদাকে কুপিয়ে খুন
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফরজ শেখ(৩৫)। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আসাই শেখ। শুক্রবার বিকেল পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই ভাই ফরজ ও আসাই জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে। এক জায়গাতেই দু’ভাইয়ের বাড়ি রয়েছে। ছোট ভাইয়ের কাঁচা বাড়ি ও বড় ভাইয়ের পাকা। বাড়ির ভিতরে মাঝখানে থাকা ফাঁকা জায়গাতেই গতকাল রাতে ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে দাদাকে একের পর এক কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে তাদের বাবা সহ পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরজের। খবর পেয়ে সেখানে পৌঁছয় বড়ঞা থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
কান্দির এসডিপিও সাশ্রেক আম্বরদার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মূল অভিযুক্তকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। খুব তাড়াতাড়ি তাকে আমরা পাকড়াও করব। মৃতের বাবা তকি শেখ বলেন, গত রাতে ঘটনার সময় দুই ছেলেই নেশাগ্রস্ত ছিল। আমি ঝামেলা মেটানোর অনেক চেষ্টা করেছিলাম। ঝগড়ার সময় বড় ছেলে আমাকে একটা চড় মেরেছিল। তারপর ছোট ছেলে বড়জনকে মারে। আমি একটা ছেলেকে হারিয়েছি। অন্য ছেলের শাস্তি হলে তার পরিবারকে কে দেখবে? মৃতের স্ত্রী অবশ্য অভিযুক্ত দেওরের ফাঁসির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ছোট ভাই হয়ে বড় দাদাকে খুন করে দিল। আমি ওর ফাঁসি চাই। ফরজের নাবালক ছেলে বলে, আমি বাবাকে বাঁচাতে গিয়েছিলাম। কিন্তু, একা কিছু করতে পারিনি। কাকার ফাঁসির সাজা চাই।  নিহতের  শোকার্ত স্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ