ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে নতুন সদস্য। শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। সমাজ মাধ্যমে এই খবর শেয়ার করলেন ভিকি নিজেই। সূত্রের খবর, সদ্যোজাত ও মা দুজনেই সুস্থ। ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা ও ভিকি। দীর্ঘদিন ধরেই তাঁদের অভিভাবক হওয়ার জল্পনা চলছিল। সেই গুঞ্জনে দম্পতি নিজেরাই সিলমোহর দেন চলতি বছর সেপ্টেম্বরে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার সুখবর শোনালেন ভিকি। এরপর বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছেন ক্যাটরিনা। সন্তানের সঙ্গেই সময় কাটাবেন তিনি। এই মুহূর্তে ভিকির হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’, অমর কৌশিক পরিচালিত ‘মহাবতার’ ছবিতে কাজ করছেন তিনি। এর মাঝে সন্তান জন্ম নেওয়ায় আপ্লুত অভিনেতা। দম্পতিকে শুভেচ্ছা জানান সহকর্মীরা।



