Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতাল থেকে আজ ছাড়া পেতে পারেন সোদপুরের নির্যাতিতা

ডোমজুড়ের বাঁকড়ায় চরম নির্যাতনের শিকার সোদপুরের যুবতীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

হাসপাতাল থেকে আজ ছাড়া পেতে পারেন সোদপুরের নির্যাতিতা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,বরানগর: ডোমজুড়ের বাঁকড়ায় চরম নির্যাতনের শিকার সোদপুরের যুবতীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা করা হচ্ছে। গত ৭২ ঘণ্টা আইসিইউতে ভর্তি রেখে সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে। হাসপাতালে ভর্তি রাখার মতো আর পরিস্থিতি নেই। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু স্পর্শকাতর বিষয় হওয়ায় আজ শুক্রবার পুলিসকে জানিয়ে তাঁকে ছুটি দেওয়া হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ