Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের  পর সিবিআই’ও হাইকোর্টে

সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের  পর সিবিআই’ও হাইকোর্টে
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। আর জি কর কাণ্ডে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করেই এই পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুক্রবার বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার মামলাটির শুনানির দিন ধার্য করেছে। রাজ্যের আবেদনের সঙ্গেই সিবিআইয়ের আবেদনের শুনানি হবে বলে জানা যাচ্ছে। 
Advertisement
দু’মাসের বেশি সময় ধরে আর জি কর কাণ্ডের বিচারপ্রক্রিয়া চলে। সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে আদালত। তাকে আমৃত্যু কারাবাসেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সঞ্জয়ের ফাঁসিই চেয়েছে রাজ্য। একই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআইও। তবে তারা রাজ্যের আবেদনের বিরোধিতা করেছে। রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টিও সোমবার শুনানিতে উঠে আসবে বলে মনে করছে আইনি মহল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ