নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব খেলতে মঙ্গলবার কল্যাণী যাবেন কোচ সঞ্জয় সেন। তার আগে ঘোষিত হবে ২২ জনের চূড়ান্ত দল। সোমবার তার প্রাথমিক পকিল্পনা সেরে রাখলেন তিনি। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রস্তুতিতে ম্যাচে ২৪ জন ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেন কোচ। বাসুদেব মাণ্ডির একমাত্র গোলে জিতেছে বাংলা। দলে নরহরি শ্রেষ্ঠা, শঙ্কর রায়, অদিত্য পাত্রের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। আগামী ১৬, ১৮ ও ২০ নভেম্বর বাছাই পর্বে বাংলার প্রতিপক্ষ যথাক্রমে ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং বিহার।



