Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরের খেয়াদহে রাতারাতি ভেড়ি ভরাট করার অভিযোগ, ক্ষুব্ধ বাসিন্দারা

সোনারপুরের খেয়াদহে রাতারাতি ভেড়ি ভরাট করার অভিযোগ, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর ব্লকের খেয়াদহে ভেড়ি ভরাট করার অভিযোগ উঠল একশ্রেণির অসাধু কারবারির বিরুদ্ধে। রাতে এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। খেয়াদহ দু’নম্বর পঞ্চায়েত অফিস থেকে কিছুটা দূরে, প্রায় কুড়ি বিঘার ওই ভেড়ি ইতিমধ্যে অর্ধেক ভরাটও হয়ে গিয়েছে। যদিও এ বিষয়ে থানায় কোনও অভিযোগ হয়নি। পঞ্চায়েত প্রধান মিতা নস্কর বলেন, এনিয়ে খোঁজখবর করে নরেন্দ্রপুর থানা এবং ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অথরিটির কাছে জানাব।
Advertisement
এই এলাকায় অনেক জলাভূমি, জলাশয় ও ভেড়ি রয়েছে। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিস মাঝেমধ্যে অভিযান চালিয়ে কোনও এক জায়গায় কাজ বন্ধ করলেও, কয়েকদিন যেতে না যেতে আবার অন্য কোথাও সেই কাজ শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহুদিন ধরেই অল্প অল্প করে এই ভেড়িটি ভরাটের কাজ করা হচ্ছিল। মাঝে কাজ বন্ধ ছিল। কয়েকদিন ধরে আবার তা শুরু হয়েছে। কারা করছে বা এর মালিক কে, সেটা অবশ্য কেউ বলতে পারেননি। জানা গিয়েছে, রাতের অন্ধকারে জল বের করে সেখানে মাটি ফেলা হচ্ছে। 
এই অঞ্চলটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অথরিটির অধীনস্থ। তাই তারা কেন এ বিষয়ে কোনও পদক্ষেপ করছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে পঞ্চায়েত থেকে পুলিস প্রশাসন। তারা বড় কোনও পদক্ষেপ না করার ফলে মাঝেমধ্যেই খেয়াদহ অঞ্চলে এই ধরনের ভরাটের কাজ হচ্ছে।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ