Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরের দুঃসাহসিক চুরি, বাড়িতে বসেই মদ্যপান করল চোরেরা!

সোনারপুরের দুঃসাহসিক চুরি, বাড়িতে বসেই মদ্যপান করল চোরেরা!
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রামে দুঃসাহসিক চুরি। বাড়ি থেকে উধাও লক্ষাধিক টাকার গয়না ও নগদ ৪০ হাজার টাকা। চুরির পাশাপাশি ওই বাড়িতে বসেই সারারাত মদ্যপান করল চোরেরা! এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, ওই বাড়ির মালিকের ক্যাটারিংয়ের ব্যবসা রয়েছে। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল কলকাতায় সপরিবারে গিয়েছিলেন তাঁরা। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। আলমারিতে থাকা ৪০ হাজার টাকা নগদ ও সোনার গয়না হাতিয়ে নেয়। সেই সময়ে ঘরের মধ্যেই একটি মদের বোতল দেখতে পায় চোরেরা। চুরির পর সারারাত ঘরে বসেই মদ্যপান শুরু করে তারা। পরে ভোরের দিকে চম্পট দেয়। আজ, মঙ্গলবার বাড়ির মালিক ফিরে এলে পুরো বিষয়টি জানাজানি হয়। তখন সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তাতে দেখা গিয়েছে, সন্দেহজনক কয়েকজন ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারাই এই ঘটনা নেপথ্যে রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ