Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে অবরোধ

সোনারপুরে অবরোধ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একেই উপযুক্ত বেতন মিলছিল না। এই নিয়ে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন মহিলা শ্রমিকরা। এবারে কারখানা বন্ধের নোটিস পড়ল গেটে। এর প্রতিবাদে শুক্রবার সোনারপুর-ঘটকপুকুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। জানা গিয়েছে, সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা। এর জেরে ব্যাহত হচ্ছিল কারখানার কাজকর্ম। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন তাঁরা। তার মধ্যে কর্মীদের চাপে রাখতেই কারখানা বন্ধ করে দেওয়ার নোটিস দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ