Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে দু’দিনের কৃষি মেলা

সোনারপুরে দু’দিনের কৃষি মেলা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করে কীভাবে চাষ করা যায় সে বিষয়ে সচেতন করতে সোমবার কৃষি মেলা শুরু হল। এদিন সোনারপুরের আড়াপাঁচে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে দু’দিনের এই মেলা শুরু হয়। সূচনা করেন বিজ্ঞান কেন্দ্রের ভাইস চেয়ারম্যান স্বামী শিবপুর্ণানন্দ মহারাজ। কৃষির পাশাপশি মাছ চাষ নিয়েও সচেতন করা হবে মানুষকে। তার জন্য একাধিক স্টল বসেছে। রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্টলও।
Advertisement
দু’দিনই কৃষি বিষয়ক নানা আলোচনার আয়োজন করা হয়েছে। এখানে চাষবাসের ক্ষেত্রে কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে জানতে পারবেন কৃষকরা। কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান স্বাগত ঘোষ বলেন, নোনা ও মিষ্টি জলে মাছ, রঙিন মাছ চাষের পদ্ধতি, পরিবর্তনশীল জলবায়ু সাপেক্ষে চাষবাস ইত্যদি বিষয় নিয়ে সাধারণ মানুষ ও কৃষকদের নানা তথ্য দেওয়া হবে। জেলার বিভিন্ন প্রান্তের কৃষকদের এই মেলায় অংশগ্রহণ করার কথা রয়েছে। অনেক বিষয়ের উপর খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে এই মেলায়। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ