Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সেনার চপারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে মৃত কমপক্ষে ১৮, নিখোঁজ বহু

সেনার চপারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে মৃত কমপক্ষে ১৮, নিখোঁজ বহু
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ৩০ জানুয়ারি: মার্কিন মুলুকে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেনার চপারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে মৃত্যু হল একাধিক যাত্রীর। প্রাথমিক ভাবে ১৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও একাধিক যাত্রী এখনও নিঁখোজ রয়েছে। বেসরকারি সূত্রে দাবি করা হচ্ছে, ৪ জন ক্রু মেম্বার ছাড়াও বিমানে ৬০ জন যাত্রী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চপার ও বিমানের সংঘর্ষের জেরে দুটি যানই ভেঙে পোটোম্যাক নদীতে গিয়ে পড়েছে। এয়ারলাইন্সের তরফে খবর, যাত্রীবাহী বিমানটি আমেরিকার কানসাস সিটি থেকে ওয়াশিংটন আসছিল। কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় এসে মাঝ আকাশেই ঘটে যায় দুর্ঘটনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাত্রীবাহী বিমানে ৬০ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু সদস্য ছিলেন। এছাড়া, সেনার চপারে ছিলেন ৩ জন সেনা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও ইতিমধ্যে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে ট্রাম্পের তরফে বলা হয়েছে, “রেগান ন্যাশনাল এয়ারপোর্টে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে সমস্ত তথ্য পেয়েছি। আমি পরিস্থিতির উপর নজর রাখছি।”
Advertisement
সম্পর্কিত সংবাদ