Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনমের ট্রিবিউট

সোনমের ট্রিবিউট
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফ্যাশনের মঞ্চেই প্রয়াত পোশাকশিল্পী রোহিত বালকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী সোনম কাপুর। সদ্য রোহিতকে শ্রদ্ধাজ্ঞাপন করতে গুরুগ্রামে একটি ফ্যাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিলেন সোনম। সাদা পোশাকের সঙ্গে আইভরি রঙের ফ্লোর জ্যাকেটে সেজেছিলেন তিনি। খোঁপায় বাঁধা ছিল বেশ কয়েকটি গোলাপ। অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন নায়িকা। এমন দৃশ্য দেখে হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠান কক্ষ। এর আগে রোহিতের একাধিক অনুষ্ঠানে মডেল হয়েছিলেন অভিনেত্রী। এমনকী, তাঁদের বন্ধুত্বের কথাও কারও অজানা নয়। গত বছর নভেম্বরে রোহিতের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সোনম।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ