মহমেডান স্পোর্টিং- ১ : বেঙ্গালুরু এফসি- ২
Advertisement
(মানজোকি) (সুনীল পেনাল্টি, ফ্লোরেন্ট আত্মঘাতী)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুড়ো হাড়ে ভেলকি। সুনীল ম্যাজিকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। ৮১ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে ছিল গার্ডেন সিটির দল। এরপর পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান সুনীল ছেত্রী (১-১)। সংযোজিত সময়ে ফানাইয়ের মাইনাস চিলের মতো ছোঁ মেরে হেড করেন তিনি। মহমেডান ডিফেন্ডার ফ্লোরেন্টের কাঁধে লেগে বল জালে জড়ায় (২-১)। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে পিছিয়ে মোহন বাগান। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে মহমেডান স্পোর্টিং। কিশোর ভারতী স্টেডিয়ামে পরতে পরতে নাটক। ম্যাচের ৮ মিনিটে কাসিমভের কর্নার থেকে দুরন্ত হেডে জাল কাঁপান মানজোকি (১-০)। অফ ফর্মে থাকা ফুটবলারকে হয়তো সেভাবে পাত্তা দেননি রাহুল ভেকেরা। গোল হজম করে তার খেসারত দিলে হল। পাশাপাশি কাসিমভ, মাফেলা, ইরশাদদের কড়া ট্যাকলে বেঙ্গালুরুর পাসিং ফুটবলের দফারফা।
বিপদ বুঝে দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীকে নামিয়ে অল আউট আক্রমণে এল গার্ডেন সিটির দল। ৬২ মিনিটে সুনীলের দুরন্ত ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় রুখে দেন মহমেডান গোলরক্ষক ভাস্কর রায়। তবে লড়েও হার বাঁচাতে পারলেন না। শেষদিকে সমর্থকরা মাঠে বোতল ছোড়ায় উত্তেজনা তৈরি হয়।
মহমেডান: ভাস্কর, আদিঙ্গা, জুডিকা, গৌরব, ফ্লোরেন্টিনো, ইরশাদ, মাফেলা (অমরজিৎ), কাসিমভ, ফ্রাঙ্কা (আলেক্সিস), রেমসাঙ্গা ও মানজোকি।