Bartaman Logo
১০ জুন, ২০২৬

সেনাকে দায়িত্ব দেওয়া হল না কেন, কেঁদে ফেললেন মহামণ্ডলেশ্বর

সেনাকে দায়িত্ব দেওয়া হল না কেন, কেঁদে ফেললেন মহামণ্ডলেশ্বর
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: পূর্ণকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী প্রেমানন্দ পুরী। প্রশাসনের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে তাঁর বক্তব্য, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজ্যের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা আগেই সচেতন করেছিলাম। উত্তরপ্রদেশের মুখ্যসচিব, ডিজিপিকে সবটা বলেছিলাম। প্রশাসন যখন দেখছে কোটি কোটি মানুষের জমায়েত হতে চলেছে, তখন কেন সেনার হাতে কুম্ভমেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হল না? আসলে এই ভিড় সামলানোর ক্ষমতা নেই রাজ্য পুলিসের। একমাত্র সেনাই পারে সম্পূর্ণ পরিস্থিতির সামাল দিতে। আর আজ পরিণাম দেখুন। কেউ বাবা-মা হারিয়েছে। কেউ সন্তানহারা...।’ বলতে বলতেই কেঁদে ফেলেন প্রেমানন্দ পুরী। 
Advertisement
এদিকে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) পদপিষ্টের ঘটনাকে দু:খজনক অ্যাখ্যা দিয়েছে। তারা এপ্রসঙ্গে অবশ্য স্থানীয় প্রশাসনের খামতির কথা বলেই দায় সেরেছে।  স্থানীয় প্রশাসন আয়োজনের সমস্ত খামতি সংশোধন করবে বলে আশা প্রকাশ করেছে পরিষদ। একইসঙ্গে দুর্ঘটনা ঘিরে ‘রাজনৈতিক দোষারোপ’ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে তারা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে,  রাজনৈতিক দলগুলির দোষারোপের প্রবণতা থেকে বিরত থাকা উচিত। এখন আহতদের চিকিৎসার ব্যবস্থা ও স্বজনহারাদের পাশে দাঁড়ানোর সময়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ