নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় স্কুল গেমসে দুরন্ত পারফরম্যান্সে নজর কাড়লেন বাংলার অনিমেষ রায়। তিরন্দাজির অনূর্ধ্ব-১৯ বিভাগে সোনা জিতেছেন ঝাড়গ্রাম অ্যাকাডেমির এই ছাত্র। অনিমেষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতারের মতো ইভেন্টের জন্য আটটি অ্যাকাডেমি গড়ে তুলেছে রাজ্য সরকার। ক্রীড়াবিদদের সাফল্য নিয়ে আশাবাদী মমতা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনন্দন জানিয়েছেন অনিমেষকে।



