Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সঙ্গিনীর দেখা পেতে ২০০ কিমি পথ পেরল বাঘ

ভালোবাসার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটে যায় মানুষ। এই কাহিনি খুব একটা বিরল নয়। ২০০ কিমি অতিক্রম করে শৈশবের সঙ্গিনীর সঙ্গে দেখা করল একটি বাঘ। তিন বছর ধরে সে এই পথ অতিক্রম করেছে। শুনে অবাক হচ্ছেন তো? এ কোনও গল্প নয়। সত্যি ঘটনা।

সঙ্গিনীর দেখা পেতে ২০০ কিমি পথ পেরল বাঘ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মস্কো: ভালোবাসার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটে যায় মানুষ। এই কাহিনি খুব একটা বিরল নয়। ২০০ কিমি অতিক্রম করে শৈশবের সঙ্গিনীর সঙ্গে দেখা করল একটি বাঘ। তিন বছর ধরে সে এই পথ অতিক্রম করেছে। শুনে অবাক হচ্ছেন তো? এ কোনও গল্প নয়। সত্যি ঘটনা। রাশিয়ার এই দুই সাইবেরিয়ান টাইগারের প্রেম কাহিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 
Advertisement
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। এক সময় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন দপ্তরের অতিরিক্ট মুখ্যসচিব ছিলেন তিনি। ক্যাপশনে সুপ্রিয়া লিখেছেন, ‘ শুধু মানুষ নয়, ভালোবাসার জন্য বাঘও হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে।’ জানা গিয়েছে, বাঘটির নাম বরিস। স্‌ভেতলায়া নামে একটি বাঘিনীর সঙ্গে শৈশব থেকে বড় হয়ে উঠেছিল সে। ২০১২ সালে তাদের রাশিয়ার সিখোত-আলিন পর্বত থেকে উদ্ধার করা হয়েছিল। ১৮ মাস বয়স পর্যন্ত স্‌ভেতলায়ার সঙ্গে একটি সংরক্ষণকেন্দ্রে ছিল বরিস। ২০১৪ সালে বাঘ দু’টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। এতদিন পরেও শৈশবের স্মৃতি ভোলেনি এই সাইবেরিয়ান টাইগারটি। স্‌ভেতলায়ার দেখা পেতে তিন বছর ধরে ২০০ কিমি পথ অতিক্রম করে সে। কথায় বলে, কেষ্টকে পেতে হলে কষ্ট 
করতে হয়। কষ্ট করেই অবশেষে স্বেতলায়ার দেখা পেল বরিস। বরিস-স্বেতলায়ার ছবি দিয়ে সুপ্রিয়া লিখেছেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি শাবকের জন্ম দিয়েছে স্‌ভেতলায়া। ভালোবাসা আর ধৈর্য কোনও নির্দিষ্ট প্রজাতির মধ্যে আবদ্ধ থাকে না। এটা তারই অন্যতম উদাহরণ।’
Advertisement
সম্পর্কিত সংবাদ