Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

স্মৃতিতে জাকির

স্মৃতিতে জাকির
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
গত সপ্তাহে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন। তাঁর মৃত্যুর পর শিল্পীর অ্যাকাউন্ট থেকে প্রথমবার একটি পোস্ট করা হল। রবিবার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী অ্যান্তোনিয়া মিনেকোলা ও দুই মেয়ে অনিশা কুরেশি ও ইসবেল্লা কুরেশি জাকিরের হাতে হাত দিয়ে রয়েছেন। সঙ্গে লেখা— ‘চিরকালীন ভালোবাসায়।’ তাঁর তালবাদ্য চিরকাল থেকে যাবে অগণিত ভক্তের হৃদয়ে। উল্লেখ্য, সদ্য সান ফ্রান্সিসকোতে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে খবর।  
Advertisement
সম্পর্কিত সংবাদ