সংবাদদাতা, মালদহ: রাজ্য নেতৃত্বের নির্দেশে নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে অভিনব পন্থা নিল তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদহ জেলা শাখা। শনিবার থেকে মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে শুরু হয়েছে মালদহ জেলা এমপ্লয়িজ ফেডারেশন কাপ। জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ে টিম করে এই সীমিত ওভারের ক্রিকেট নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। উৎসাহ দিতে ছিলেন পদস্থ সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
Advertisement
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদহ জেলা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র বলেন, সম্প্রতি আমাদের সংগঠনের সক্রিয় সদস্য স্বপন মিশ্র প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্ট। আমাদের সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক এবং চেয়ারম্যান মানসরঞ্জন ভুঁইয়া সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন। সেজন্য এমন উদ্যোগ।
২০টি বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের ১২টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। শনি ও রবিবার মিলিয়ে ১৪টি ম্যাচ হবে। নক আউট পদ্ধতিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ঘোষিত হবে। সুদৃশ্য ট্রফির পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে।
জেলা প্রশাসন, শিক্ষা, সেচ ও জলপথ, পঞ্চায়েত, কৃষি, প্রাণীসম্পদ বিকাশ, কলেজ ও বিশ্ববিদ্যালয়, ভূমি ও ভূমি রাজস্ব, স্বাস্থ্য, জেলা পরিষদ, গ্রন্থাগার সহ বিভিন্ন দপ্তরের টিম একক বা যৌথভাবে এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন টুর্নামেন্টের উদ্বোধনে বিধায়ক আব্দুর রহিম বক্সী, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, জেলা কৃষি দপ্তরের পদস্থ আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস প্রমুখ হাজির ছিলেন। - নিজস্ব চিত্র