সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই হাতির হামলায় মৃত্যু হয়েছিল জলপাইগুড়ির টাকিমারির পরীক্ষার্থী অর্জুন দাসের। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আলিপুরদুয়ার জেলা প্রশাসন জঙ্গল লাগোয়া বনবস্তি ও চা বাগানের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি ডুয়ার্সকন্যায় মাধ্যমিক পরীক্ষা নিয়ে এক বৈঠকে জেলা প্রশাসন বনবস্তির পড়ুয়াদের জন্য এই পরিকল্পনা নিয়েছে। বৈঠকে জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, পরিবহণ, শিক্ষা ও দমকল ও প্রশাসনের অন্যান্য লাইন দপ্তরগুলি উপস্থিত ছিল।
Advertisement
বৈঠকে জঙ্গল লাগোয়া বনবস্তি ও চা বাগানের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় ক্যুইক রেসপন্স টিম তৈরি করছে বনদপ্তর। এছাড়া একটি বিশেষ টহলদারি টিমও তৈরি করছে বনদপ্তর। জলদাপাড়ার জঙ্গল লাগোয়া এলাকায় ৪০টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ঠিক হয়েছে জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রগুলিতে ১০ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর দিন থেকেই বনদপ্তর পরীক্ষার্থীদের বিনা পয়সায় গাড়িতে করে পৌঁছে দেবে। পরীক্ষা শেষ হওয়ার পর ফের পরীক্ষার্থীদের একেবারে বাড়িতে পৌঁছে দেবে। ওই গাড়িতে বন্দুকধারী বনরক্ষীরাও থাকবেন। পরীক্ষার্থীদের গাড়ির সামনে আলাদা করে বনদপ্তরের এসকর্ট ভ্যানও যাবে।
শুধু গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে বা বাড়িতে পৌঁছে দেওয়াই নয়। বনবস্তির জঙ্গল পথগুলিতে পরীক্ষার দিনগুলিতে বনরক্ষী মোতায়েন থাকবে। জলদাপাড়ার পাশাপাশি একই ব্যবস্থা থাকছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্রেও। এদিকে, যেসমস্ত এলাকাগুলিতে হাতি, বাইসন বা চিতাবাঘের আনাগোনা বেশি সেই সব এলাকায় ২৪ ঘণ্টা নজরদারিও চালাবে বনদপ্তর।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে আমরা আগাম পরিকল্পনা নিয়েছি। কত গাড়ি লাগবে তারও হিসেব চলেছে। তৈরি হচ্ছে ক্যুইক রেসপন্স টিম।