Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সমবায়ে সব আসনে জয়ী তৃণমূল

রবিবার সন্ধ্যায় মালদহের গাজোলের পূর্ব করকচ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের ফল ঘোষণা হয়েছে। ওই নির্বাচনে ৯টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ের পর বিজয় মিছিল করেন তৃণমূলের সমর্থকরা।

সমবায়ে সব আসনে জয়ী তৃণমূল
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার সন্ধ্যায় মালদহের গাজোলের পূর্ব করকচ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের ফল ঘোষণা হয়েছে। ওই নির্বাচনে ৯টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ের পর বিজয় মিছিল করেন তৃণমূলের সমর্থকরা। করকচ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাকসেদুর রহমান বলেন, ৯০০র বেশি ভোটার। আমরা ৯ টি আসনেই প্রার্থী দিয়েছিলাম। বামফ্রন্টও ৯টি আসনে প্রার্থী দিয়েছিল। এদিন সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিল। সবকটি আসনে আমরা জয়ী হয়েছি। ভোট গ্রহণ কেন্দ্রে রিগিংয়ের অভিযোগ এনেছেন সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক অরুণ বিশ্বাস। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভোট সুষ্ঠুভাবে হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ