Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সমবায় নির্বাচন নিয়ে অভিযোগ ভোটারদের

গঙ্গারামপুর স্বনির্ভর দল পরিচালিত সমবায় নির্বাচন নিয়ে অভিযোগ করলেন সদস্য ভোটাররা। গঙ্গারামপুর দিশারী সংঘ বহুমুখী সমবায় সমিতির বোর্ড গঠনের নির্বাচন হয় মঙ্গলবার। কিন্তু নির্বাচনের আগে ভোটাররা ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়েই অভিযোগ জানান জেলা রিটার্নিং অফিসারের কাছে

সমবায় নির্বাচন নিয়ে অভিযোগ ভোটারদের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর স্বনির্ভর দল পরিচালিত সমবায় নির্বাচন নিয়ে অভিযোগ করলেন সদস্য ভোটাররা। গঙ্গারামপুর দিশারী সংঘ বহুমুখী সমবায় সমিতির বোর্ড গঠনের নির্বাচন হয় মঙ্গলবার। কিন্তু নির্বাচনের আগে ভোটাররা ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়েই অভিযোগ জানান জেলা রিটার্নিং অফিসারের কাছে। গঙ্গারামপুরের ২/৩ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯ টি সংসদ নিয়ে সমবায় সমিতি। মোট ভোটার ২৯৭ জন। ১৯টি আসনে নির্বাচন হয়। ১০ ফেব্রুয়ারি মনোনয়ন জমা করেন ১৯ জন প্রার্থী। বাছাই পর্বে একজন বাতিল হন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন তৃণমূল সমর্থিত ১৮ জন সদস্য। অভিযোগকারী রুমা দত্ত সরকার বলেন, নির্বাচনের চিঠি দিলেও নোটিফিকেশনের চিঠি পাননি প্রায় ১৮ জন সদস্য। সেজন্যই অভিযোগ করা হয়েছে। একাধিক সদস্যের অভিযোগ, নির্বাচনের নোটিফিকেশনের চিঠি কোনও সদস্যের কাছে পাঠাননি অতিরিক্ত রিটার্নিং অফিসার বা পুরাতন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সভাপতি। অনেক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন জেলা গ্রামীণ উন্নয়ন সেলের রিটার্নিং অফিসারের কাছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সমবায়ের পুরনো বোর্ড কর্তৃপক্ষ। পুরনো সমবায় বোর্ডের সম্পাদিকা পম্পা বসাক বলেন, আমাদের স্বনির্ভর দলের ভোটারদের ভুল বুঝিয়ে কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা সব সদস্যকে নোটিফিকেশনের চিঠি দিয়েছি। এলাকায় মাইকিং করেছি নির্বাচন সংক্রান্ত বিষয়ে। গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও ও অতিরিক্ত রিটার্নিং অফিসার ফারুক মুন্সি বলেন, ব্লকের স্বনির্ভর দল পরিচালিত সমবায় নির্বাচনের দায়িত্বে রয়েছি। রিটার্নিং আধিকারিকের কাছে নির্বাচন নিয়ে অভিযোগ হয়েছে কি না জানি না। পুরনো বোর্ডের যাঁরা দায়িত্বে রয়েছেন, সমস্ত সদস্যকে নোটিফিকেশনের চিঠি দেওয়া তাঁদের দায়িত্ব। রেজুলেশন করে সেই সিদ্ধান্ত নিতে হয় সমবায়ে। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ