সংবাদদাতা, বনগাঁ: সোমবার বনগাঁ গাঁড়াপোতা কুন্দিপুর ফিশারম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ভোটে জয়ী হলো তৃণমূল। কো-অপারেটিভে মোট আসন ৯টি। এর মধ্যে ছয় আসনে তৃণমূল জয়ী হয়। বিজেপি তিনটি আসন পেয়েছে। এদিন ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটলেও গণনাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। গণনা কেন্দ্রে ব্যালট বাক্স লুট, বিজেপি ও নির্দল প্রার্থীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, এই নির্বাচনে আসলে তাঁরাই জয়ী হয়েছে। কিন্তু তৃণমূল জোর করে পুলিসের সহায়তায় ব্যালট লুট করেছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এলাকায় প্রতিবাদ মিছিল করে বিজেপি। তবে তৃণমূলের দাবি, কোনও অশান্তি হয়নি। বিজেপির সঙ্গে মানুষ নেই বলেই ওরা মিথ্যা অভিযোগ আনছে। ওই কো-অপারেটিভে মোট ভোটার ২৬৬ জন। এদিন ২৫৩ জন ভোটদানে অংশ নেন। টানটান উত্তেজনায় শেষ হয় ভোটদান। গণনার সময় উত্তেজনা ছড়ায় । বিজেপির পক্ষ থেকে ব্যালট বাক্স লুটের অভিযোগ করা হয়। এমনকী বিরোধীদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিজেপির অভিযোগ, তারাই আসলে জয়ী হয়েছে। কিন্তু তাদের মারধর করে বের করে দেয় তৃণমূল।
Advertisement
এবিষয়ে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, সমবায় নির্বাচনে ৯টি আসনের সব কটিতেই আমাদের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। তৃণমূলের গুন্ডারা জোর করে শংসাপত্র কেড়ে নিয়েছে। সমবায় নির্বাচনেও ওদের গুন্ডামি। মানুষ বিধানসভায় এর জবাব দেবেন। এবিষয়ে গাঁড়াপোতা পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা পীযূষকুমার বিট বলেন, ১৪৪ ধারা জারি করে নির্বাচন হয়েছে। গোটা এলাকায় সিসি ক্যামেরা ছিল। বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই ওরা মিথ্যা
অভিযোগ করছে।
অভিযোগ করছে।



