Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়

সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: মদনাবতী কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের নয় প্রার্থী। মঙ্গলবার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েত এলাকার মদনাবতী কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়। সমিতির তরফে জানানো হয়, বিকেল তিনটে পর্যন্ত তৃণমূলের ৯ জন প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য কোন দল প্রার্থী দেয়নি।  স্বাভাবিকভাবেই তৃণমূলের নয় সদস্যকে জয়ী ঘোষণা করা হয়। তৃণমূলের জেলা সভাপতি আব্দুররহিম বক্সি বলেন, মালদহ জেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির নির্বাচন হচ্ছে। এখনও পর্যন্ত যে সমস্ত এলাকায় নির্বাচন হয়েছে, প্রত্যেক এলাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ২৬-এর বিধানসভায় সাধারণ মানুষ তৃণমূলকে পুনরায় নির্বাচিত করার জন্য তৈরি রয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ