Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায়ে জয়ী তৃণমূল প্রার্থীরা

সমবায়ে জয়ী তৃণমূল প্রার্থীরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: কেন্দ্রের বিজেপি সরকারের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের লোকসভা কেন্দ্রের মধ্যেই এক সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল বড় জয় পেল। প্রার্থীই দিতে পারলেন না বিরোধীরা। ফলে তৃণমূলের ১১ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান।
Advertisement
স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মাগুরালি সফিরাবাদ শায়েস্তানগর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের ১১ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। বিরোধীরা কোনও মনোনয়নপত্র জমা করতে পারেননি। মঙ্গলবার ছিল ভোটের দিন। দেখা যায়, তৃণমূলের ১১ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
এদিন তৃণমূলের জয়ী সদস্যদের নিয়ে মিছিল করেন শায়েস্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। মিছিলে পামেলান কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সর্দার, শায়েস্তানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিষয়ে প্রধান জেসমিনা খাতুন বলেন, এটা মা মাটি মানুষের জয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ