সংবাদদাতা, পতিরাম: সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। ২৬ ফেব্রুয়ারি বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চকভৃগু কৃষি সমবায় সমিতির নির্বাচন ছিল। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছ’টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। ফলে ওই এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শনিবার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের হল ঘরে জয়ী সদস্যদের নিয়ে একটি সভা হয়। সেখানে জয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
Advertisement
উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র, স্থানীয় দুই কাউন্সিলর পল্লব দাস, অনোজ সরকার। জয়ী তৃণমূল সদস্য বিমানচন্দ্র বক্সি বলেন, এই সমবায় সমিতির নির্বাচনে অন্য কোন দল প্রার্থী দেয়নি। তাই আমরা ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি।



