Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গুদামে মজুত পেটি পেটি মদ! ধৃত

মদ কেনার জন্য ক্রেতা সেজে ময়নাগুড়ি নতুন বাজারে হানা পুলিশের। এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হল ১০৮৯টি দেশি ও বিদেশি মদের বোতল

গুদামে মজুত পেটি পেটি মদ! ধৃত
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: মদ কেনার জন্য ক্রেতা সেজে ময়নাগুড়ি নতুন বাজারে হানা পুলিশের। এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হল ১০৮৯টি দেশি ও বিদেশি মদের বোতল। ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম লক্ষ্মণ সরকার। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়ি গ্রামে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এজন্য  মদের দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাড়তি লাভের আশায় নতুন বাজারে গোডাউন ভাড়া নিয়ে বিপুল পরিমাণ মদ মজুত করেছিল লক্ষ্মণ। সোমবার গোপন সূত্রে ময়নাগুড়ি থানায় খবর আসে, নতুন বাজারে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ  ক্রেতা সেজে নতুন বাজারে আসে। মদ চাইতে গেলেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। তদন্তকারী আধিকারিক দেখতে পান, গোডাউনে প্রচুর পরিমাণ মদ মজুত করা রয়েছে। এরপরেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। মদের বোতলগুলিও বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে বিলেতি মদ রয়েছে ১৮৯ বোতল এবং দেশি মদ রয়েছে ৯১০ বোতল। ময়নাগুড়ি থানার আইসি সুবল দত্ত বলেন, অভিযুক্ত অবৈধভাবে অতিরিক্ত লাভের আশায় এই ব্যবসা খুলে বসেছিল। সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত নজরদারি চলছে বেআইনি মদের বিরুদ্ধে। এলাকায় কোনো অবৈধ মদের কারবার চলতে দেব না। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ