সংবাদদাতা, কল্যাণী: চাকদহ শহর ও ব্লক এলাকার বিভিন্ন সিম কার্ড বিক্রেতাদের নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন চাকদহ থানার পুলিস আধিকারিকরা। সম্প্রতি চাকদহ সহ রানাঘাট পুলিস জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ভুয়ো নথি ব্যবহার করে সিম কার্ড বিক্রি করার অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই এদিন এই বৈঠক। বৈঠকে পুলিসের পক্ষ থেকে জানানো হয়, রাস্তায় ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করা যাবে না। নথি যাচাই করে দোকান থেকে সিম কার্ড বিক্রি করতে হবে। এদিন ওই থানা এলাকার শতাধিক ব্যবসায়ী বৈঠকে অংশ নেন।



