Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর বাসভবন লাগোয়া বস্তি উচ্ছেদ, নোটিস ৭১৭টি পরিবারকে

প্রধানমন্ত্রীর বাসভবনের ঢিল ছোঁড়া দূরত্বে বস্তি উচ্ছেদের পথে হাঁটল কেন্দ্র।

প্রধানমন্ত্রীর বাসভবন লাগোয়া বস্তি উচ্ছেদ, নোটিস ৭১৭টি পরিবারকে
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর বাসভবনের ঢিল ছোঁড়া দূরত্বে বস্তি উচ্ছেদের পথে হাঁটল কেন্দ্র। তিনটি বস্তির মোট ৭১৭টি পরিবারকে আগামী ৬ মার্চের মধ্যে ঘর খালি করার নোটিস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বস্তি খালি না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছে। তবে ওই পরিবারগুলিকে পুনর্বাসন দেবে দিল্লি নগরোন্নয়ন পর্যদ। প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাভদা ঘেভরা এলাকায় তাঁদের ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। 

Advertisement

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন লোক কল্যাণ মার্গের অদূরে রয়েছে বস্তিগুলি। ভাই রাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্প নামে তিনটি বস্তিকে উচ্ছেদের নোটিস দিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। তবে এই প্রথম নয়। ২০২৫ সালের ২৯ অক্টোবর তিন বস্তির বাসিন্দাদের উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল। তখন তাঁরা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ওই বছরের ১৩ নভেম্বর আদালত সরকারের জবাব চেয়ে পাঠায়। উপযুক্ত পদ্ধতি না মেনে বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না বলে জানায় আদালত। চলতি বছরের ১৩ জানুয়ারি আদালতের কাছে আরও চার সপ্তাহ সময় চায় কেন্দ্র। আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানির আগে ফের উচ্ছেদের নোটিস পাঠাল কেন্দ্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ