Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকের ১৪ ওয়ার্ডের রাস্তা  সংস্কারের সূচনায় মন্ত্রী ও মেয়র

সল্টলেকের ১৪ ওয়ার্ডের রাস্তা  সংস্কারের সূচনায় মন্ত্রী ও মেয়র
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অবশেষে সল্টলেক শহরের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে। সোমবার ২৮ থেকে ৪১ নম্বর পর্যন্ত সল্টলেকের ১৪টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেল। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এই কাজের সূচনা করলেন। পুরোহিত ডেকে পুজো করে, নারকেল ফাটিয়ে কাজের সূচনা হয়। পুরসভার দাবি, ১৪টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য ২৫ কোটি টাকা খরচ করা হবে, যা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে।
Advertisement
সল্টলেক শহরের বেহাল রাস্তার কথা কানে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বিধাননগর পুরসভার মধ্যে মোট তিনটি বিধানসভা রয়েছে। এর মধ্যে বিধাননগর বিধানসভার অন্তর্গত রয়েছে ১৪টি ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন বিধানসভার অধীনে রয়েছে ১১টি এবং রাজারহাট-গোপালপুর বিধানসভার অধীনে রয়েছে ১৬টি ওয়ার্ড। বিধাননগর বিধানসভার ওই ১৪টি ওয়ার্ড সল্টলেক শহরের মধ্যে রয়েছে। সেখানে রাস্তা সংস্কারের জন্য টেন্ডারও হয়ে গিয়েছে। যাঁরা টেন্ডার পেয়েছেন, তাঁদের নিয়ে গত শুক্রবার পুরসভা কর্তৃপক্ষ একটি বৈঠক করে।
এদিন শহরের ২৮ নম্বর ওয়ার্ডের নয়াপট্টি এলাকায় মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মন্ত্রী, মেয়র, ডেপুটি সহ ১৪টি ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। ছোট্ট মঞ্চ করা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহার করা হয়নি। একমাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ