Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলের প্রস্তুতি? 

সিক্যুয়েলের প্রস্তুতি? 
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
রোড ট্রিপের কথা মনে পড়লেই বলিউডের কোন ছবির নাম মনে পড়ে? ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ কি? ফারহান আখতার, হৃতিক রোশন ও অভয় দেওল অভিনীত ছবিটি যদি আপনার প্রিয় হয়, তাহলে আপনার জন্য সুখবর। এই ছবির সিক্যুয়েল আসছে। এই ছবির সিক্যুয়েল নিয়ে একাধিক পরিকল্পনার কথা সামনে এসেছিল। জানা গিয়েছিল, এবার রোড ট্রিপে যাবেন মহিলারা। কাস্টও মোটামুটি ঠিক ছিল। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ। যদিও সেই পরিকল্পনা দিনের আলো দেখেনি। এবার নতুন জল্পনা। সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টর, বেদাং রায়না— এই তিনজনকে নিয়ে নাকি তৈরি হচ্ছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’। আচমকা কেন এই জল্পনা? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন সিদ্ধান্ত। গোয়া যাওয়ার রোড ট্রিপের ছবি শেয়ার করেছেন তিনি। এই ছবিগুলি দেখেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও ছবি প্রসঙ্গে এখনই প্রকাশ্যে কিছু জানাননি অভিনেতারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ