Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আকাশ মেঘাচ্ছন্ন, আজও কলকাতায় আংশিক বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এরই মধ্যে হালকা বা মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আকাশ মেঘাচ্ছন্ন, আজও কলকাতায় আংশিক বৃষ্টির পূর্বাভাস
  • ২০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এরই মধ্যে হালকা বা মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮.৪ ও ২৫.৮ ডিগ্রি। 

গত ২৪ ঘণ্টায় (১৯ জুন সকাল ৬টা ৩০ থেকে ২০ জুন সকাল ৬টা ৩০ পর্যন্ত) বৃষ্টিপাত হয়েছে ২.৪ মিলিমিটার। অন্যদিকে, ১৯ জুন সকাল ৮টা ৩০ মিনিট থেকে এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ ১.৪ মিলিমিটার।

আগামী দিনদুয়েক দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা নেই। এই সময় বর্ষাকালীন স্বাভাবিক বৃষ্টিই চলবে। তবে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহে ২৬-২৭ জুন নাগাদ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ