Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁকরাইলে এটিএম লুটের ঘটনায়  হরিয়ানা থেকে গ্রেপ্তার ১ দুষ্কৃতী

সাঁকরাইলে এটিএম লুটের ঘটনায়  হরিয়ানা থেকে গ্রেপ্তার ১ দুষ্কৃতী
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুই সপ্তাহেরও বেশি সময় পর সাঁকরাইলের এটিএম লুটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। হরিয়ানা থেকে শেখ মুশারফ নামের ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রবিবার সকালে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। এদিন হাওড়া আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
১৫ ফেব্রুয়ারি সাঁকরাইলের আলমপুরের কাছে ভোররাতে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে প্রায় ১৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। কয়েক ঘণ্টা পর জাতীয় সড়কের পাশ থেকে দুষ্কৃতীদের চারচাকার গাড়ি ও এটিএম লুটে ব্যবহৃত গ্যাস কাটার সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিস। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, এটি হরিয়ানা গ্যাংয়ের কীর্তি। এরপরেই তদন্তের জাল আরও বিস্তার করা হয়। পুলিস জানিয়েছে, দুষ্কৃতী দলের খোঁজে গত সপ্তাহে হরিয়ানায় হানা দিয়েছিলেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। সেখান থেকেই শেখ মুশারফ নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তবে লুটের টাকা এখনও পায়নি পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ