সংবাদদাতা, পতিরাম: দীর্ঘ টালবাহানার পর সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া চকরাম প্রসাদ গ্রামের রাস্তার উদ্বোধন হল। সাংসদ তহবিল থেকে ওই রাস্তার কাজের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন সুকান্তবাবু। অভিযোগ, সুকান্তর দত্তক নেওয়া গ্রাম বলেই ওই রাস্তার কাজ করেনি জেলা পরিষদ। এনিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বহুবার পথ অবরোধ ও আন্দোলন করেন। অবশেষে গতবছর আগস্ট মাসে ওই রাস্তার কাজ শুরু করে জেলাপরিষদ। বালুরঘাটের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের নকশা থেকে চকরামপ্রসাদ গ্রাম পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তার কাজ হয়। রাস্তার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীও। রাস্তার উদ্বোধন শেষে সুকান্ত বলেন, ২০১৯ সালে এই রাস্তার কাজের অনুমোদন দিয়েছিলাম। আজ, এতবছর পর রাস্তার কাজ শেষ হল। সুকান্তর বক্তব্য, এই গ্রামটি দত্তক নিয়েছিলাম। ভোটের আগে কাজ আটকে দেওয়া হয়েছিল, যাতে রাস্তা না হয়। তারপরও হয়েছে।
Advertisement
শাসকদলকে কটাক্ষ করে সুকান্ত বলেন, এই গ্রাম শহিদ চূরকা মুর্মুর গ্রাম। এই গ্রামের উন্নয়নে উদ্যোগী হয়েছিলাম। কিন্তু পদে পদে বাধা। জল প্রকল্পের কাজ এখনও হয়নি। ইচ্ছে করেই এই গ্রামকে বঞ্চিত করা হচ্ছে।
যদিও সুকান্তর অভিযোগ মানতে চাননি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরিশ সরকার। বলেছেন, নির্বাচনের আগে থেকে রাস্তার কাজের প্রক্রিয়া শুরু হয়েছিল। সমস্ত প্রক্রিয়া মেনেই কাজ হয়েছে। টাকা দেরিতে আসায় কাজে দেরি হয়েছে। সাংসদ নিজের ব্যর্থতা তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করছেন। জেলা পরিষদ উন্নয়নে বিশ্বাসী। তাই কাজ করেছে।
বিজেপি ও তৃণমূল নেতারা যাই বলুক না কেন, রাস্তা পেয়ে খুশি গ্রামবাসী। স্থানীয় রানু দেবনাথ বলেন, এই রাস্তা নিয়ে আমরা বহুবার বিক্ষোভ, আন্দোলন, অবরোধ করেছি। আজ রাস্তাটি ব্যবহারযোগ্য হয়েছে। এতেই আমরা খুশি।