Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল থেকে সাইকেল চুরি, গ্রেপ্তার ১

সেন্ট জেভিয়ার্স স্কুলের পার্কিং থেকে এক ছাত্রের ইলেকট্রিক সাইকেল চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মহাদেব দত্ত ওরফে বিট্টু। বর্ধমান শহরের লোকো চারতলা এলাকায় তার বাড়ি।

স্কুল থেকে সাইকেল চুরি, গ্রেপ্তার ১
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: সেন্ট জেভিয়ার্স স্কুলের পার্কিং থেকে এক ছাত্রের ইলেকট্রিক সাইকেল চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মহাদেব দত্ত ওরফে বিট্টু। বর্ধমান শহরের লোকো চারতলা এলাকায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বর্ধমান শহরের বহিলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সাইকেলটি নিয়ে সেখানে ঘোরাঘুরি করছিল। পুলিস সেটি বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, গত ২৮ জানুয়ারি স্কুলের পার্কিং থেকে এক পড়ুয়ার ইলেকট্রিক সাইকেলটি চুরি হয়ে যায়। এনিয়ে স্কুলের অধ্যক্ষ ড. মারিয়া জোসেফ সাভারিয়াপ্পান থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। এফআইআরে নাম না থাকা এবং যে সাইকেলটি চুরি গিয়েছে সেটির সঙ্গে বাজেয়াপ্ত হওয়া সাইকেলটির রংয়ের তফাৎ আছে জানিয়ে জামিনের সওয়াল করেন ধৃতের আইনজীবী। সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শের্ত ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ