Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সকালে লটারির টিকিট কিনে বিকেলে কোটিপতি, হতভম্ব দক্ষিণ দিনাজপুরের দিনমজুর হিরালাল

পকেটে পরেছিল ১০০ টাকা, তা থেকে ৬০ টাকা দিয়ে ১০টি টিকিট বিকেলে কিনে সন্ধ্যাতেই কোটিপতি দিনমজুর। ভাগ্য ফিরল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ভোড় গ্রাম পঞ্চায়েতের পুন্তরের দিন মজুর হিরালাল সরেনের।

সকালে লটারির টিকিট কিনে বিকেলে কোটিপতি, হতভম্ব দক্ষিণ দিনাজপুরের দিনমজুর হিরালাল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,বালুরঘাট: পকেটে পরেছিল ১০০ টাকা, তা থেকে ৬০ টাকা দিয়ে ১০টি টিকিট বিকেলে কিনে সন্ধ্যাতেই কোটিপতি দিনমজুর। ভাগ্য ফিরল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ভোড় গ্রাম পঞ্চায়েতের পুন্তরের দিন মজুর হিরালাল সরেনের। নুন আনতে পান্তা ফুরনোর দিন যে এই ভাবে ঘুচে যাবে তা প্রতিবেশীরা কেউই আন্দাজ করতে পারেননি। প্রতিদিনের মতো বুধবার বিকেলে কাজ থেকে ফিরে পুন্তর বাজারে গিয়েছিলেন হিরালাল। ভাগ্য পাল্টানোর আশায় মাঝে মধ্যে ৩০ টাকা, কোনও দিন ৬০ টাকার টিকিট কাটতেন তিনি। কিন্তু এদিন তিনি ৬০ টাকা খরচ করে লটারি কেটে বাড়ি ফিরে চলে যান এক বিয়ে বাড়িতে। ৬টা ১২ নাগাদ মোবাইলে ফলাফল মেলাতেই হতভম্ব হয়ে যান হিরালাল। তড়িঘড়ি বাড়ি গিয়ে পরিবারের কাছে জানিয়ে দেন লটারিতে তিনি ১কোটি টাকা জিতেছেন। খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে তাঁর বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করেন। হিরালাল বলেন, “ভাবতে পারিনি ১ কোটি টাকা লটারি পাবো। আমি নিজেই অবাক। এখন পাকা বাড়ি তৈরি করাই আমার মূল ইচ্ছা।”
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ