Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে ক্লাস নিলেন বিধায়ক

প্রাথমিক স্কুল পরিদর্শন করতে গিয়ে পড়ুয়াদের ক্লাস নিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। পড়ুয়াদের পড়তে দেওয়া থেকে লিখতে দেওয়া, এমনকী পড়াও ধরলেন অশোক। একটি ক্লাসে অঙ্কেরও ক্লাস নেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক।

স্কুলে ক্লাস নিলেন বিধায়ক
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: প্রাথমিক স্কুল পরিদর্শন করতে গিয়ে পড়ুয়াদের ক্লাস নিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। পড়ুয়াদের পড়তে দেওয়া থেকে লিখতে দেওয়া, এমনকী পড়াও ধরলেন অশোক। একটি ক্লাসে অঙ্কেরও ক্লাস নেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। ওই স্কুলে থাকা শহিদ চুরকা মুর্মুর স্মৃতিস্মারকেও মাল্যদান করেন। চকরাম গ্রাম বিজেপির একেবারে ঘাঁটি বলে পরিচিত। ওই গ্রাম দত্তক নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ওই গ্রামেই বিজেপির বিধায়ক এদিন পরিদর্শন করেছেন। সম্প্রতি বিজেপি বিধায়ক অশোকের বিরুদ্ধে নিখোঁজ সংক্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই বিতর্কের পর এদিন বালুরঘাটে আসেন বিধায়ক। প্রথম দিনেই তিনি স্কুল পরিদর্শন করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ