সংবাদদাতা, চাঁচল: প্রাইমারি স্কুলে চুরির ঘটনার কিনারা করল চাঁচল থানার পুলিস। তদন্তে নেমে স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল মহম্মদ রিপন ও আবুবকর সিদ্দিক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে রান্নার বাসনপত্র। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
গত সোমবার সকালে ভগবতীপুর প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষকরা দেখতে পান মিডডে মিল ও অফিস ঘরের তালা ভাঙা। চুরি যায় রান্নার বাসনপত্র ও দু’শো কেজি চাল। সেদিন না খেয়েই স্কুল থেকে বাড়ি যেতে হয়েছিল পড়ুয়াদের। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিস ঘটনার কিনারা করে ফেলে। খরবা ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবলীনা ধর বলেন, দ্রুত ঘটনার কিনারা করার জন্য পুলিসকে ধন্যবাদ। চাঁচল থানার এক আধিকারিক বলেন, ধৃতরা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।



