Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল বাসের ধাক্কায় এবার শিশুর মৃত্যু, সালুগাড়া সেনা ছাউনিতে শোকের ছায়া

ফের পথ দুর্ঘটনায় ‘বলি’ এক শিশুও! এবার স্কুল বাসের সঙ্গে সাইকেলের ধাক্কায় ওই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ভক্তিনগর থানার অন্তর্গত সালুগাড়া সেনা ছাউনিতে ঘটেছে। পুলিস সূত্রের খবর, মৃত শিশুটির নাম চঞ্চল গুজ্জর (৬)।

স্কুল বাসের ধাক্কায় এবার শিশুর মৃত্যু, সালুগাড়া সেনা ছাউনিতে শোকের ছায়া
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: ফের পথ দুর্ঘটনায় ‘বলি’ এক শিশুও! এবার স্কুল বাসের সঙ্গে সাইকেলের ধাক্কায় ওই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ভক্তিনগর থানার অন্তর্গত সালুগাড়া সেনা ছাউনিতে ঘটেছে। পুলিস সূত্রের খবর, মৃত শিশুটির নাম চঞ্চল গুজ্জর (৬)। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, সেনা ছাউনির ভিতরে ওই ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চঞ্চলের বাবা ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত। সেই সুবাদে সালুগাড়া সেনা ক্যাম্পে বাবা-মায়ের সঙ্গেই থাকত চঞ্চল। ওই দিন বিকেলে তার ছোট্ট সাইকেল আচমকা রাস্তায় উঠলে একটি স্কুলের বাসের ধাক্কায় গুরুতর জখম হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই পরিবার সহ সেনা ক্যাম্পে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বুধবার ময়নাতদন্তের পর সেনাকর্মীরা ছোট্ট চঞ্চলের নিথর দেহ ফিরে পেতে হাসপাতালের মর্গের সামনে ভিড় করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, চঞ্চলের বাবা রাজস্থানের নিবাসী। বর্তমানে কর্মসূত্রে সালুগাড়া সেনা ক্যাম্পে থাকেন। মৃত শিশুর পরিবার কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না। মর্গের সামনে সেনাবাহিনীর অন্যান্য জওয়ানরা বলেন, ঘটনাটি দুঃখজনক। এভাবে ওই শিশু চলে যাবে তা ভাবাই যাচ্ছে না। ঘটনার পর ফের শিলিগুড়িতে স্কুলবাসগুলির গতি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও স্কুলবাসের ধাক্কায় জখম হওয়া থেকে শুরু করে মৃত্যুর ঘটনা ঘটারও উদাহরণ রয়েছে। একইভাবে ফের এক শিশুর মৃত্যুর পর গতি নিয়ন্ত্রণে আরও যত্নশীল হওয়ার বিষয়ে অভিভাবক থেকে শুরু করে একাধিক মহলে প্রশ্ন উঠেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ