Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি উয়াড়ি ক্লাব

নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি উয়াড়ি ক্লাব
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৮৯৮ সাল।

Advertisement

ইতিহাস:ময়দানের অন্যতম প্রাচীন ক্লাব। বাংলাদেশের রাজধানী ঢাকায় পথচলা শুরু হয়। তবে দেশভাগের পর ১৯৪৯ সালে এআইএফএফ আধিকারিক পঙ্কজ গুপ্তের উদ্যোগে কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে নাম লেখায় তারা। সেবারই চ্যাম্পিয়ন। ১৯৫২ সালে প্রথম ডিভিশনের যোগ্যতা অর্জন করে তারা। ১৯৫৩ সালে আইএফএ শিল্ডে সেমি-ফাইনালে পৌঁছয় উয়াড়ি। পরের বার কলকাতা লিগে রানার্স-আপ তারাই। শান্ত মিত্র, প্রদ্যুৎ বর্মন, পরিমল দে, সমরেশ চৌধুরি, তুষার রক্ষিত, প্রীতম কোটালের মতো ফুটবলার এই ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছেন। গতবার কোনওক্রমে অবনমন বাঁচালেও, আসন্ন মরশুমে দলের খোলনলচে বদলে কোচ প্রতম থাপার প্রশিক্ষণে নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি তারা।
উল্লেখযোগ্য ফুটবলার: ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে ফুটবলার নেওয়া হয়েছে। মিঠুন সামন্ত, প্রতীক লামা, সুরেশের মতো ফুটবলার এবার দলের অন্যতম ভরসা। 
সেরা পারফরম্যান্স:১৯৫৪ সালে লিগে রানার্স-আপ। পাশাপাশি ১৯৫৩ সালে আইএফএ শিল্ডে সেমি-ফাইনালে পৌঁছয় তারা।
কোচের মন্তব্য: দলগঠনে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে জোর দেওয়া হয়েছে। প্রত্যেকেই বেশ প্রতিভাসম্পন্ন। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। আশা করছি, দল এবার ভালো ফল করবে।
লক্ষ্য: গ্রুপ পর্বে ডায়মন্ডহারবার, মহমেডান স্পোর্টিং, ভবানীপুর, ইউনাইটেড স্পোর্টসের মতো ক্লাব রয়েছে। তাই সুপার সিক্সে যোগ্যতা অর্জনই প্রাথমিক লক্ষ্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ