Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সুখবর শোনালেন অভিনেতা পরমব্রত ও তাঁর স্ত্রী গায়িকা পিয়া

সুখবর শোনালেন অভিনেতা পরমব্রত ও তাঁর স্ত্রী গায়িকা পিয়া
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুখবর শোনালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গায়িকা পিয়া চক্রবর্তী। সন্তান আসছে তাঁদের কোলে। পরমব্রতের স্ত্রী গায়িকা-সমাজকর্মী পিয়া চক্রবর্তী অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে পোস্ট করে জানিয়েছেন দু’জনেই। গতকাল, শুক্রবারই ছিল প্রেম দিবস। তারপরেই আজ, শনিবার এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সূত্রের খবর, পিয়া এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের জুনেই ভূমিষ্ঠ হতে পারে একরত্তি। পরমব্রত ও পিয়া সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বহু শিল্পীও। যদিও পরমব্রতের স্ত্রী পিয়া যে অন্তঃসত্ত্বা, সেই গুঞ্জন ছিল টলিউডে। আজ, শনিবার তাতেই সিলমোহর দিয়েছেন দু’জনে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ