Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী

সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বালুরঘাটের এনসি বয়েজ হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিস সূত্রে খবর, বছর সতেরোর ওই পরীক্ষার্থীর বাড়ি গঙ্গারামপুরে খোজাপুরে। সে তপনের বালাপুরে দাদুর বাড়িতে থাকত।

সড়ক দুর্ঘটনায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বালুরঘাটের এনসি বয়েজ হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিস সূত্রে খবর, বছর সতেরোর ওই পরীক্ষার্থীর বাড়ি গঙ্গারামপুরে খোজাপুরে। সে তপনের বালাপুরে দাদুর বাড়িতে থাকত। রবিবার সে এক বন্ধুকে বাইকে বসিয়ে বালুরঘাটে ঠাকুর দেখতে এসেছিল। বাড়ি ফেরার পথে তপনের চক সাথিয়ার এলাকায় ব্রিজের রেলিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম দুজনকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। 
Advertisement
পরীক্ষার কয়েকদিন আগে তরুণটি গতির বলি হওয়ায় এলাকায় শোকের ছায়া। মৃতের মামা নিত্যরঞ্জন মণ্ডল জানান, দুজনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথেই মারা যায় ভাগ্নে। আর এক জনকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, মৃতকে ফের বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ