Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাজ্জাক: এনকাউন্টার কাণ্ড গড়াল হাইকোর্টে

সাজ্জাক: এনকাউন্টার কাণ্ড গড়াল হাইকোর্টে
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর দিনাজপুরের এনকাউন্টার কাণ্ড গড়াল হাইকোর্টে। গোয়ালপোখরে পুলিসকে গুলি করে পালিয়ে যায় বন্দি সাজ্জাক আলম। পরে তার মৃত্যু হয় এনকাউন্টারে। তার প্রেক্ষিতে বিভাগীয় তদন্তের দাবিতে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংশোধনাগারে বন্দি সংক্রান্ত মামলায় নিযুক্ত আদালত-বান্ধব তাপস ভঞ্জ উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য অতিরিক্ত হলফনামা দিয়ে নির্দিষ্ট বেঞ্চে তাঁকে আবেদন জানাতে হবে। তারই অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, শনিবার ভোরে চোপড়ায় বাংলাদেশ সীমান্তে পুলিসের গুলিতে মৃত্যু হয় সাজ্জাকের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ