Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে এসআইআর করলে প্রশ্ন উঠবে, উলুবেড়িয়ায় দাবি কংগ্রেস পর্যবেক্ষকের

‘পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কংগ্রেস কোনও বিরোধিতা করেনি। তবে আমরা প্রথম থেকেই বলে এসেছি, নতুন কিছু সংশোধন বা প্রয়োগের আগে নির্বাচন কমিশনের উচিত প্রতিটি বৈধ রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করে তাদের মতামত নেওয়া

বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে এসআইআর করলে প্রশ্ন উঠবে, উলুবেড়িয়ায় দাবি কংগ্রেস পর্যবেক্ষকের
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কংগ্রেস কোনও বিরোধিতা করেনি। তবে আমরা প্রথম থেকেই বলে এসেছি, নতুন কিছু সংশোধন বা প্রয়োগের আগে নির্বাচন কমিশনের উচিত প্রতিটি বৈধ রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করে তাদের মতামত নেওয়া। তা না করে যদি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের স্বার্থে এসআইআর করা হয়, তাহলে প্রশ্ন উঠবেই।’ বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে হাওড়া (গ্রামীণ) জেলা কংগ্রেসের ডাকে ভোট অধিকার সম্মেলনে এসে এই কথা বললেন সারা ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। তিনি জানান, এখন দেশজুড়ে কংগ্রেসের ‘ভোট অধিকার স্বাক্ষর’ অভিযান চলছে। ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযানে ৫ কোটি সই সংগ্রহ করার পর কংগ্রেসের তরফে রাষ্টপতির কাছে যাওয়া হবে। জম্মু-কাশ্মীরের বিধায়ক মীর বলেন, ‘এর আগে রাহুল গান্ধী দু’টি সাংবাদিক সম্মেলনে দেখিয়েছেন, কীভাবে নির্বাচনে ভুয়ো ভোটার ঢোকানো হয় এবং আসল ভোট বাদ দিয়ে ভোট চুরি হয়। কোনও না কোনও উপায়ে নির্বাচন কমিশন বিজেপিকে যেভাবে সাহায্য করছে, তা আটকাতে এবং বিষয়টি সবার সামনে তুলে ধরতে আমাদের এই গণস্বাক্ষর অভিযান কর্মসূচী চলছে। ১৮ বছরের উপরে সমস্ত নাগরিকের ভোটদানের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।’ 

Advertisement

আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম ও বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন কংগ্রেস রাজ্যের ২৯৪ টি বিধানসভায় নিজেদের সংগঠন মজবুত করছে। এখনও সময় আছে। যখন সময় আসবে, তখন কোন দল কী প্রস্তাব নিয়ে আসছে, তা খতিয়ে দেখা হবে। তার জন্য দলের হাইকমান্ড রয়েছে। এখন আমাদের দায়িত্ব প্রদেশ, জেলা, ব্লক ও বুথ কমিটির কাছে আমাদের দলের কার্যক্রম পৌছে দেওয়া।’ রাজ্যে কংগ্রেসের ভোট ৫ শতাংশ থাকলেও আগামী ২-৩ মাসে এটা ২৫ শতাংশ হবে বলে দাবি করেন তিনি। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, হাওড়া (গ্রামীণ) জেলা কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ