Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নে পর্যটন দপ্তরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, দিলেন প্রয়োজনীয় পরামর্শও

আজ, মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকরা গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

নবান্নে পর্যটন দপ্তরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, দিলেন প্রয়োজনীয় পরামর্শও
  • ২৫ আগস্ট, ২০২৬ ২১:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকরা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এদিনের মিটিংয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, মুখ্যসচিব, অর্থসচিব-সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে পর্যটন দপ্তরকে পরামর্শ দিয়েছেন। বর্তমান ট্যুরিজম বিভাগের অন্তর্গত সমস্ত ধরনের সম্পত্তির আধুনিকীকরণ করা, রোপওয়ে চালু করা, রিভার ট্যুরিজম, বিভিন্ন সহযোগী দপ্তরের সঙ্গে সমন্বয় স্থাপন করে কাজ করা। এর পাশাপাশি কর্মী নিয়োগ-সহ পর্যটন দপ্তরের নিজস্ব উদ্যোগে পর্যটনস্থল গড়ে তোলা, ওয়েডিং ডেস্টিনেশন-সহ অন্যান্য অনেক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পর্যটন বিভাগের নতুন লোগো উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ